ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুত দিনাজপুর স্বাস্থ্য বিভাগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৫

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

করোনা ভাইরাসের ভ্যাকসিন দিনাজপুরে আসার আগেই প্রায় সাড়ে ৪ লাখ ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রস্তুত দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে যাদের এই ভ্যাকসিন দেওয়া হবে, এখন চলছে সেই তালিকা তৈরির কাজ। আর ভ্যাকসিন প্রয়োগে সাড়ে ৫ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে চলতি মাসেই। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর জেলাসহ জেলার ১৩টি উপজেলায় এসব ভ্যাকসিন সংরক্ষণের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে দিনাজপুর জেলায় ১ থেকে সোয়া লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।