খোয়াই নদীর চরে সবজি চাষ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর বালুচরে চাষ হচ্ছে নানা ধরনের শাকসবজি। উবাহাটা, লেঞ্জাপাড়া, পুরানবাজার, আলাপুর, কালিগঞ্জ, চরহামুয়া, দক্ষিণ চরহামুয়া, কলিমনগর এলাকায় খোয়াই নদীর তীরে শিম, টম্যাটো, করলা, বেগুন, বরবটি, লাউ, কুমড়া, বাঁধাকপি, ফুলকপিসহ আরো অনেক সবজি চাষ করা হচ্ছে। এসব সবজি চাষাবাদ করে কৃষকরা লাভের মুখ দেখছেন। আলাপুর গ্রামের আল আমিন মিয়া জানান, খোয়াই নদীতে জেগে ওঠা চরে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, এ বছর সবজির ভালো ফলন হয়েছে। করোনায় মানুষ সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে।