পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবির আটাপাড়া বিজিবি গতকাল শনিবার সকালে ১০২ বোতল ফেনসিডিলসহ নূরনবী নামে এক জনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের সুজন আলীর ছেলে। জয়পুরহাট বিজিবি-২০-এর অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, সীমান্তের ২৮৪/-১৫ এস পিলারের সামনে বিজিবির জওয়ানরা উত্তর গোপালপুর মাঠের মধ্যে টহলরত অবস্থায় ফেনসিডিলসহ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। আসামিকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
