নাটোর প্রতিনিধি
কর্মকর্তাদের দুর্নীতি ও আধুনিকায়ন না হওয়ার কারণে আজ চিনি শিল্প ধ্বংস হতে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার দুপুরে আখচাষি সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন ও চিনিকল শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি সভায় স্থানীয় এন এস কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানসহ চিনিকল শ্রমিক কর্মচারীরা। সভায় আখচাষি রক্ষা সংগ্রাম পরিষদ গঠন করে দেশের চিনিকলগুলো রক্ষা, বন্ধ চিনিকল চালুসহ ৯ দফা দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশের ঘোষণা করা হয়।
