পূর্বধলায় হেরোইনসহ আটক ১

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৮

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় শুক্রবার রাতে দুই গ্রাম হেরোইনসহ বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত বিল্লাল হোসেন উপজেলার জালশুকা গ্রামের শামছুদ্দিনের ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দুই গ্রাম হেরোইনসহ বিল্লাল হোসেনকে তার গ্রাম থেকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।