নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিহিংসার রাজনীতি চলছে দেশে। শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আয়োজনে সমন্বয় সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির বিভাগীয় আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু।
