ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইনসিওরেন্স। গত সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটির মোট ১৪ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২০০ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, শেয়ারের দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইনসিওরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটির মোট ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইনসিওরেন্স বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটির মোট ২০ কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ১৪ দশমিক ৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির ১৩ দশমিক ৩৬ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ১০ দশমিক ৪৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১০ দশমিক ১২ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৯ দশমিক ৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৮ দশমিক ৮৯ শতাংশ ও এডিএন টেলিকমের ৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
