ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দাম কমার শীর্ষে উঠে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহ জুড়ে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির মোট ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ২৫ লাখ ২৫ হাজার ৬০০ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, দাম কমার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটির মোট ১৯৬ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ৩৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ২০০ টাকা। তৃতীয় স্থানে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটির মোট ৫৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ১০ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩ দশমিক ৮৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১৩ দশমিক ৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ১২ দশমিক ৪৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২ দশমিক ১২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২ শতাংশ, রবি আজিয়াটার ১১ দশমিক ৯৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের ১১ দশমিক ৪৯ শতাংশ শেয়ারের দাম কমেছে।
