আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সরকারি কিংবা ব্যক্তিগত উদ্যোগে কমবেশি আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান ডাস্টবিন রয়েছে। কিন্তু আমাদের সচেতনতাবোধের অভাবে পরিবেশে অপরিচ্ছন্নতার বিস্তৃতি ঘটছে। যেখানে-সেখানে ময়লা পড়ে থাকার ফলে শিশু থেকে বৃদ্ধ সবার চলাচল ব্যাহত হয়। ময়লার দুর্গন্ধে নাকে-মুখে রুমাল চেপেও অনেক সময় যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। বৈশ্বিক করোনা মহামারি আমাদের পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বুঝিয়ে দিলেও চারপাশের পরিবেশ এখনো পরিচ্ছন্নতা বিবর্জিত। করোনা মহামারির প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। এজন্য সবার প্রতি আহ্বান—আবর্জনা ডাস্টবিনে ফেলুন।
মুরাদ হোসেন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

