মিরপুরে সাত তক্ষক পাচারকারী গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষকসহ সংঘবদ্ধ পাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজা মাজার রোডের একটি বাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঐ বাসা থেকে একটি তক্ষক উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ধৃত আসামিরা জরিমানাকৃত অর্থ প্রদানে ব্যর্থ হলে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।