বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩০

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর মৌজায় ঢাকা সিটি করপোরেশন কর্তৃক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ তাদের বাপ-দাদার বসতভিটা রক্ষার জন্য টার্মিনাল না করার দাবি জানান। তারা এই মৌজায় বাসস্ট্যান্ড না করে অন্যত্র করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। মানববন্ধনে তেঘরিয়ার প্রয়াত চেয়ারম্যান হাজি জজ মিয়ার পুত্র মোহাম্মদ রায়হান মিয়া বলেন, বাঘৈর মৌজায় আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হলে ১৫/২০টি ইটভাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।