ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার বিকেলে ৩০ পিচ ইয়াবাসহ সোহেল সিকদার (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পৌর শহরের মধ্য ভাণ্ডারিয়া দুলাল সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানার পার্শ্ববর্তী ওভার ব্রিজ এর নিচ থেকে মাদক বিক্রয় করার সময় ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন থেকে পুলিশের নজর এড়িয়ে ভাণ্ডারিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রয় করে আসছে।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
