বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্কের আশা সৌদির

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০০:৪৪

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি বলেছেন, সৌদি আরব আশা করে প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসনের সঙ্গে চমত্কার সম্পর্ক গড়ে উঠবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি আলোচনা অব্যাহত রাখবে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী আরাবিয়া টিভিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, আশা আশাবাদী। আমরা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবেই সম্পর্ক বজায় রাখছি, সেখানে যে প্রশাসনই আসুক না কেন। বাইডেন তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, সৌদি আরবের সম্পর্ক পুনবির্বেচনা করবে যুক্তরাষ্ট্র। -রয়টার্স