বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যহাতির আক্রমণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মনসুর আলম (১৭), হুমায়ুন কবীর (১৪)। তারা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘অবৈধ’ কাজীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ, ব্যবস্থা গ্রহণের দাবি
আলীকদম থানার ওসি রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
