শাসনামলে ৩০ হাজারের বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:০৬

 প্রেসিডেন্ট থাকাকালীন ৩০ হাজারের বেশি মিথ্যা বলেছেন  ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

  ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়,  শেষ চার বছরের শাসনকালে মোট ৩০ হাজার ৫৭৩টি ভিত্তিহীন দাবি করেছেন ট্রাম্প, ছড়িয়েছেন ভুয়া খবরও।  ট্রাম্পের মেয়াদকালের শেষ এক বছরেই সবথেকে বেশি মিথ্যা কথা বলেছেন তিনি।

আরও পড়ুন : ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

 ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো  বলা হয়,  প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছরে প্রকাশ্যে দিনে অন্তত ৪টা করে মিথ্যে বলেছেন ট্রাম্প। আর করোনাকালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। 
  
এদিকে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গেলেও সিনেটে তার অভিশংসন শুনানি এখনও বাকি। তবে এই মিথ্যার রেকর্ড স্বাভাবিকভাবেই তার ভাবমূর্তি নষ্ট করেছে। 

ইত্তেফাক/এআর