অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শংকুচাইল ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে গভর্নিং বডির সভাপতি বরাবর অগ্রণী ব্যাংক, শংকুচাইল শাখার অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, জাতীয় পরিচয়পত্র, সকল একাডেমিক সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদ এবং এমপিও কপির সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। উপযুক্ত প্রার্থীকে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। সভাপতি, গভর্নিং বডি। শংকুচাইল ডিগ্রি কলেজ। ডাকঘর: শংকুচাইল বাজার, উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা। সিকে-১৩১
নিয়োগ বিজ্ঞপ্তি: উপজেলা সদরে পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত স্নাতক সম্মান স্তরের মহিলা কলেজে অধ্যক্ষের শূন্যপদ পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সভাপতির বরাবর আবেদন করতে বলা হচ্ছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রিজিয়া বেগম মহিলা কলেজ, শিবচর, মাদারীপুর। সিকে-১২৮
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক কৃষ্ণগোবিন্দপুর উচ্চবিদ্যালয়, পোস্ট: রামচন্দ্রপুরহাট, উপজেলা + জেলা: চাঁপাইনবাবগঞ্জ-এ শূন্য পদে ০১ জন নিরাপত্তা কর্মী আবশ্যক। অগ্রণী ব্যাংক লিঃ বারঘরিয়া শাখার অনুকূলে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীগণকে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-১৩০
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী এবং সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীর ক্ষেত্রে ৫০০/- টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১০০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। (বিঃ দ্রঃ পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।) প্রধান শিক্ষক। সিকে-১৩৩
