বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান
নরসিংদী প্রতিনিধি : শিবপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে তার নিজ বাড়িতে পবিত্র কোরআন শরিফ খতম, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও দোয়া মাহফিল এবং শিবপুর থানার প্রায় ১৫/১৬টি মসজিদ ও মাদ্রাসায় তবারক বিতরণ করার আয়োজন করেছেন তার ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আন্দলিব বিন রহমান (তমাল সরকার) এবং তার একান্ত সহযোগী নয়ন মিয়া।
সাংবাদিক কিরণ সাহা
দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হূদরোগে আক্রান্ত হন। ঐদিন রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় যুগান্তর যশোর ব্যুরো অফিসে স্মরণসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহরের পুরাতন কসবা আজিজ সিটির নিজ বাসভবনে তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান হবে।
০
