নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
২১ মাস আগে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধকালীন থ্রি-নট-থ্রি রাইফেলের পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গ জাদুঘর এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের জন্য জমা দিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে শনিবার সন্ধ্যায় নাগেশ্বরী থানায় বোর্ড অব ট্রাস্টি উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যানের হাতে ৭১ রাউন্ড গুলি তুলে দেন এসআই সুভাষ চন্দ্র রায়। বাকি ৪৪ রাউন্ড গুলি পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের জন্য দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলা ধনীরপাড় গ্রাম থেকে এসব গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
