নাজিরপুরে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৪

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুর থানা পুলিশ রবিবার দুপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—শিপুল বেপারী ও বাচ্চু সেখ। নাজিরপুর থানার এসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে স্থানীয় জয়পুর কালীবাড়ি নামক স্থান থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশ্রাফউজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুজনই মাদক ব্যবসায়ী।