ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নে ভাটার খোলা এলাকায় ১ লাখ ৩২ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের টাওয়ারের আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হয়েছে। এতে টাওয়ারটি ঝুঁকির মুখে পড়েছে। ধামরাই পল্লী বিদ্যুতের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এই লাইনটি পাওয়ার গ্রিডের। বৃষ্টি হলেই টাওয়ারটি ধসে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। টাওয়ারটি ধসে পড়লে ঢাকার আশপাশ এবং উত্তরবঙ্গসহ দেশের বৃহত্ একটা অংশে বিদ্যুত্ বিপর্যয় ঘটবে। বিষয়টি পাওয়ার গ্রিড কর্তৃপক্ষকে জানানো হবে —ইত্তেফাক
