গাজীপুরে নদনদী দখলমুক্ত করতে অভিযান জোরদারের সিদ্ধান্ত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৪৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বিভিন্ন নদনদী, খালবিল, জলাশয় দখল ও দূষণমুক্ত করার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জাতীয় নদীরক্ষা কমিটি গাজীপুর জেলা শাখার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি, সহকারী কমিশনার (ভূমি) সামসুল আরেফিন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষাশহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।