ক্যাপসন নিউজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৫২

সাউথইস্ট ব্যাংক লিমিটেড, আফজাল প্লাজা, একাডেমি রোড, ফেনীতে অবস্থিত একাডেমি রোড উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০০

যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের যৌথ উদ্যোগে ও অর্থায়নে মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের সাবেক এমপি ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ

০০০০

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনার্জি টিম সেশন শুক্রবার যশোরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, এফডিএফএল রোকেয়া ফারুকী, রোটারি নেতা ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, টিপু খান,  হাফিজ ইউ বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে রোটারি নেতৃবৃন্দকে ভবিষ্যত্ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়

০০০০

নিউজিল্যান্ড ডেইরি বাজারে নিয়ে এসেছে ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার। এই গুঁড়ো দুধ আসে বিশ্বখ্যাত ডেইরি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ফন্টেরা লিমিটেড, নিউজিল্যান্ড থেকে। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানির এমডি এস এ মল্লিক, চিফ এক্সিকিউটিভ অফিসার মহসিন আহমেদ এবং অন্যান্য কর্মকর্তা

০০০০

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) উদ্ভাবিত আলট্রাসাউন্ড জেল অ্যান্ড হারবাল মাউথ ওয়াশ—পদ্ধতিটি দেশব্যাপী বাজারজাতকরণের জন্য গাজীপুরের ব্রাইট অ্যান্ড শাইন ও বিসিএসআইআরের মধ্যে গতকাল দুপুরে পরিষদ সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যথাক্রমে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ ও সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জাকের হোছাইন