ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ১৫২টি শেয়ার ৪৩ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬২ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ১৪ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার ইফাদ অটোসের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এছাড়া এডিএন টেলিকমের ১৭ লাখ ১০ হাজার টাকার, অগ্রণী ইনসিওরেন্সের ৬ লাখ ৩২ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৩ লাখ টাকার, বেক্সিমকোর ১ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৭ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৩০ লাখ ৩০ হাজার টাকার, এনার্জিপ্যাকের ৫৬ লাখ ৮৯ হাজার টাকার, ফাইন ফুডের ৫ লাখ ৬৬ হাজার টাকার, জেনেক্সের ৩০ লাখ টাকার, কেডিএস এক্সেসরিজের ৩৩ লাখ ৭৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১১ লাখ ৪৮ হাজার টাকার, ম্যারিকোর ৩৭ লাখ ৪১ হাজার টাকার, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ১ কোটি ২০ লাখ টাকার, নিউলাইন ক্লোথিংসের ৯৬ লাখ ৪৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪ লাখ ৪২ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ৫ লাখ ১১ হাজার টাকার।
