রাজস্থানের ক্রিকেট পরিচালক সাঙ্গাকারা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২২:০৫

আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমার সাঙ্গাকারা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাঙ্গাকারা ও রাজস্থান রয়্যালস এ তথ্য জানিয়েছে। দলটির সঙ্গে যোগ দিতে পেরে খুশি সাবেক এ লঙ্কান অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথকে সরিয়ে সাঞ্জু স্যামসনকে পরের মৌসুমের অধিনায়ক ঘোষণা করেছে রাজস্থান। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি এ লঙ্কান কিংবদন্তির দায়িত্ব হবে রাজস্থান রয়্যালসের কোচিং কাঠামো, নিলামের পরিকল্পনা, দলের কৌশল, প্রতিভা অন্বেষণ-উন্নতির দেখভাল করা। নাগপুরে রয়্যালস একাডেমিও তার দায়িত্বে থাকবে। আইপিএলে ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন সাঙ্গাকারা।