নেপালের অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলের একটি অংশ এই সিদ্ধান্ত নিল। খবর এনডিটিভির
গতকাল রবিবার নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ওলিকে আগেই দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল কমিউনিস্ট পার্টির চেয়্যারম্যানের পদ থেকেও। কমিউনিস্ট পার্টির বিরোধী অংশের মুখপাত্র নারায়ণকাজী শ্রেষ্ঠা জানিয়েছেন, প্যারিস ডান্ডায় আজ (রবিবার) পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। সেখানে ওলিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। তিনি এখন থেকে দলের কেউ নন। প্রধানমন্ত্রী ওলি পার্লামেন্ট ভেঙে দিয়ে মার্চ-এপ্রিলে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন পুষ্প কমল দাহাল এবং মাধব কুমার নেপালসহ সাবেক প্রধানমন্ত্রীরা। তারা বিক্ষোভও করেছেন। সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে ওলির বাসভবনে চিঠিও দিয়েছেন। কিন্তু কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন নারায়ণকাজী শ্রেষ্ঠা। তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
