ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ছয় দিনে ১০ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। ব্রিটেন এবং আমেরিকা থেকেও দ্রুতগতিতে গণ-টিকাকরণ হচ্ছে। গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ১৬ জানুয়ারিতে দেশে গণ-টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ২৭ হাজার ৯২০টি সেশনে ১৫ লাখ ৮২ হাজার জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেবল শনিবারই ৩ হাজার ৫১২টি সেশনে ১ লাখ ৯১ হাজারের টিকাকরণ হয়ে গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেনে ১৮ দিনে এবং আমেরিকায় ১০ দিনে ১০ লাখের টিকাকরণ করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। -আনন্দবাজার পত্রিকা
