করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশের দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে বলে বেসরকারি গবেষণা সংস্থা সানেম যে তথ্য দিয়েছে, তা মানতে রাজি নন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ গবেষণা তথ্য প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ‘প্রণোদনা প্যাকেজসহ সরকারের নানা পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ‘ধারণা জরিপ’ করেছি। তাতে দেখা গেছে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২২ থেকে ২৩ শতাংশের মধ্যে। তাই সানেমের তথ্য মেনে নিতে পারছি না।’’
আরও পড়ুন: বড় সমস্যাটা ‘মিস টার্গেটিং’
গতকাল রবিবার ঢাকার এফডিসিতে ‘শিল্প খাতে করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগ’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।
ইত্তেফাক/কেকে

