‘সংঘর্ষে চীনের ২০, ভারতের ৪ সেনা হতাহত’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৪:৫৯

ফের ভারত ও চীনের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চীনের অন্তত ২০ জন সেনা আহত হয়েছেন। অন্যদিকে ভারতের আহত হয়েছেন ৪ সেনা। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।   

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি সিকিমের নাকুলা এলাকায় এই সংঘর্ষ বাধে। ভারতীয় সেনা বাহিনী এই ঘটনাকে ‘সামান্য’  বলে উল্লখ করেছে এবং এর ‘সমাধান’  হয়েছে বলে জানিয়েছে।   

সূত্র আরও জানিয়েছে, সংঘর্ষের সময় কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। 

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের একটি টহল দল ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এর জবাবে তাদের বলপ্রয়োগ করে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: ভারত-চীন ফের সংঘর্ষ

তবে এই ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত ভারত বা চীনের তরফ থেকে সরাসরি কোন বক্তব্য পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডে, বিবিসি 

ইত্তেফাক/এসআর