চীনা টেকজায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে অ্যানাবেল ইয়াও একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। ভিডিও তৈরি উপলক্ষ্যে ১৭ মিনিটের এক ডকুমেন্টরি বানানো হয়েছে। সেখানে নিজের জীবনের নানান তথ্য সামনে এনেছেন তিনি। কথা বলেছেন পরিবার ও শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে। সেখানে বলা হয়েছে, তিনি একজন প্রিন্সেস যিনি নিয়ম ভাঙেন। জন্মদিন উপলক্ষ্যে গানটিকে নিজের জন্য নিজেকে দেওয়া উপহার হিসেবে দেখছেন ইয়াও।