হোয়াইট হাউসের শেষ দিনগুলোতে মনমরা ছিলেন ট্রাম্প

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:২২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে একা হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে তিনি ভীষণ মনমরাও ছিলেন। ট্রাম্পের শেষ দিন তাকে খুব কাছ থেকে দেখেছেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর সাংবাদিক জিম একস্টা। 

 গত ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐদিন বিদায়ী ভাষণও দেন তিনি। 

আরও পড়ুন: হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

ট্রাম্পের শেষ দিনগুলোর কথা স্মরণ করে জিম একস্টা বলেন, ট্রাম্পকে এত বিষন্ন এর আগে কখনো দেখা যায়নি। 

মূলত ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলার পর থেকেই জনপ্রকাশ্যে আসা কমিয়ে দেন ট্রাম্প। তখন তার টুইটার অ্যাকাউন্ট আজীবন নিষিদ্ধ করায় আর টুইটও করতে পারেননি তিনি। 

ইত্তেফাক/এআর