পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় সোমবার সকালে নিজ ঘরের আড়কাঠে ওড়নায় ঝুলন্ত অবস্থায় রওশন আরা (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
