সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সোমবার দুপুরে উপজেলার সদর বাজারের বাইপাস সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ঐ সড়কের পূর্বপাশে গড়ে ওঠা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। ফরিদপুর সড়ক বিভাগের উপপ্রকৌশলী মো. আবুল হোসেন জানান, স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় দুপুরে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
