সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারের সিটের তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় ডিবি পুলিশের সোর্স পরিচয়দানকারীসহ চার ব্যক্তি আটক হয়। সোমবার ভোর রাতে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের শিকড়ী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—শফিকুল ইসলাম ওরফে আসাদুল, জেলা ডিবি পুলিশের সোর্স পরিচয় দানকারী সাদ্দাম হোসেন, আবু সাঈদ ও শাহিনুর রহমান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
