জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর থানা পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ও একটি ইজিবাইক উদ্ধার করেছে। জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ এলাকার পাকারমাথা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ইজিবাইকসহ দুটি অত্যাধুনিক ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয় বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
