এফবিসিসিআই ও এমআইটি সলভ-এর উদ্যোগে ভার্চুয়াল সলভেথন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি) সলভ-এর সহযোগিতায় এবং এফবিসিসিআই টেক সি-এর পরিচালনায় আগামী ৩০ জানুয়ারি একটি ভার্চুয়াল সলভেথন আয়োজন করা হয়েছে। ‘এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ’ শীর্ষক কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস-এই চারটি এমআইটি ২০২১ চ্যালেঞ্জ থিমের ওপর ভিত্তি করে সলভেথন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।