ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব পালমাসের চার ফুটবলার ও ক্লাব প্রেসিডেন্ট রবিবার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার জন্য এই কয়জন সদস্য মূল দলের সঙ্গে না গিয়ে আলাদা প্রাইভেট বিমানে ভ্রমণ করছিলেন।
ব্রাজিলিয়ান প্রদেশ টোকাটিনসের বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয় বিমানটি। ঘটনাস্থলেই চালকসহ বিমানের সবাইকে নিহত ঘোষণা করা হয়। চালকের নাম জানা না গেলেও বাকি নিহতরা হলেন—ক্লাব প্রেসিডেন্ট লুকাস মিয়েরা এবং চার ফুটবলার- লুকাস প্রাজেদেস, গুলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও ফিফা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।—ওয়েবসাইট
