স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের বড় দল মোহামেডান আবাহনী এবার ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার এই দল কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিকাল ৩টায়। কুমিল্লায় ম্যাচ হবে কারণ এই স্টেডিয়ামটি মোহামেডানের ভেন্যু হিসেবে নেওয়া হয়েছে। যে কারণে আবাহনী তাদের অ্যাওয়ে ম্যাচটি কুমিল্লায় গিয়ে খেলতে হবে। পালাক্রমে সব দলকেই কুমিল্লায় গিয়ে মোহামেডনের বিপক্ষে খেলে আসতে হবে। এরই মধ্যে সাইফ স্পোর্টিং খেলে এসেছে। আবাহনী এখনো ভেন্যু নির্ধারণ করেনি। তারাও বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপরই নির্ভর করছে।
