চবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২৯

শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশের জন্য চাই উপযুক্ত পরিবেশ। ঐ পরিবেশ বজায় রাখতে শুধু ক্যাম্পাসের অভ্যন্তরে নয়, আশেপাশের পরিবেশের ওপর খেয়াল রাখাও প্রশাসনের দায়িত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন আশেপাশে মাদকের কারবার চলে। রেললাইনে, পাশের ঝোপঝাড়ে প্রকাশ্য দিবালোকে বসে গাঁজার আসর। ক্যাম্পাস বহির্ভূত লোকদের দ্বারা সংঘটিত হলেও তাতে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে। এছাড়াও ক্যাম্পাসের প্রবেশদ্বার স্মরণ চত্বরের (জিরো পয়েন্ট) একটু পূর্বে, প্রায় রেললাইনের সঙ্গেই ১ নম্বর সড়কের পাশে বিগত দু-তিন মাস ধরে ময়লার স্তূপে একটানা আগুন জ্বলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। এদিকে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

রণি রত্নাকর

আইন বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়