গাজীপুরে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৫২

সুস্থ ও নিরাপদ জীবন যাপনের জন্য ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম সরকার। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. মাহবুব হোসেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ডা. মো. আহসান উল্লাহ, দ্বীপরাজ বৌদ্ধ, বেকারী মালিক সমিতির নেতা মো. আব্দুল হামিদ মুন্সি প্রমুখ।