সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৫৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে চাঁদা আদায়কালে দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১। এরা হলো—মো. তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা ও মো. মিজানুর রহমান তালুকদার। রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে লেগুনা স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪৫০ টাকা ও চাঁদা আদায়ের একটি খাতা জব্দ করা হয়। র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  র্যাব জানায়, পলাতক রাশেদের প্রত্যক্ষ মদতে জুয়েল ও রতনের সহযোগিতায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাং রোডে শিমরাইল নয়াআটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনাচালক ও হেলপারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনাপ্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।