দোষী ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:০৫

 ‘ঝুঁকিতে বৈদু্যতিক টাওয়ার’

g ধামরাই (ঢাকা) সংবাদদাতা

গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ধামরাইয়ে ‘ঝুঁকিতে বৈদ্যুতিক টাওয়ার’ শীর্ষক সংবাদটি প্রশাসনের নজরে এলে ধামরাই উপজেলা এসিল্যান্ড অন্তরা হালদার মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি দোষী ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ক্ষতিগ্রস্ত টাওয়ারের গোড়া ভরাটের নির্দেশ দেন। বিচারকের উপস্থিতিতেই ভরাটের কাজ শুরু হয়। এসিল্যান্ড অন্তরা হালদার দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটার খোলা এলাকার কতিপয় মাটি ব্যবসায়ী পাওয়ার গ্রিডের ১ লাখ ৩২ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারের আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে গেলে টাওয়ারটি ঝুঁকির মুখে পতিত হয়।