আবু তাহের চৌধুরী
ডিবিসি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজলের পিতা নরওয়ে দূতাবাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের চৌধুরী (৭০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। রাতে জানাজা শেষে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া বদর শাহ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
