সম্মিলিত সামাজিক আন্দোলনের অভিনন্দন
দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে গত ২৩ জানুয়ারি সরকারি উদ্যোগে তৈরি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে, এই করোনা মহামারির সময়ে যেখানে অতি দরিদ্র ভূমিহীন মানুষের হার ২০১৮ সালের ২৪.৫০ শতাংশের তুলনায় ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে বেড়ে ৪৫.৩০ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ে সরকারি উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদেরকে বসতভিটাসহ গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। এই প্রশংসনীয় কাজের জন্যে দেশের ২৫ বিশিষ্ট ব্যক্তি সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ হয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা হলেন—সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক এম এম আকাশ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট এস এম এ সবুর, খুশী কবির, রোকেয়া কবির, এম এ সামাদ, রাজিয়া সামাদ ডালিয়া, আব্দুল মোনায়েম নেহেরু, ডা. মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট অশোক সরকার, অধ্যক্ষ সারওয়ার মানিক, নূরুর রহমান সেলিম, ডা. অসিত বরণ রায় প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
