লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও কন্যার আগাম জামিন আবেদনে বাংলাদেশ ব্যাংকের নথি জালিয়াতির ঘটনায় আগামী ১১ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এর আগে নথি জালিয়াতির ঘটনায় তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রপক্ষ এবং জামিন আবেদনকারী পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেয়।
