আমিনা খাতুন
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও বাসসের সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের দাদি আমিনা খাতুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে পারিবারিকভাবে স্থানীয় মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
