মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ব্রিটিশ শাসন
১৫. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উ:১৭৫৭-১৮৫৭ সাল পর্যন্ত।
১৬. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাসে কী নামে পরিচিত?
উ:কোম্পানির শাসন।
১৭. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উ:লর্ড ক্লাইভ।
১৮. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?
উ:কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে।
১৯. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়?
উ:১৮৫৮ সালে।
২০. কত সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?
উ:১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।
২১. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?
উ:এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়।
২২. কত সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?
উ:বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে)
২৩. কোন্ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?
উ:১৭৭০ সালের দুর্ভিক্ষ।
২৪. নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:শিক্ষা ব্যবস্থার।
২৫. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:যোগাযোগ ব্যবস্থার।
২৬. কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে? উ:উনিশ শতকে।
২৭. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কী ঘটে?
উ:বাংলায় নবজাগরণ ঘটে।
২৮. কত সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন?
উ:১৮৩১ সালের।
২৯. সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন? উ:মঙ্গল পান্ডে।
৩০. কে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? উ:তিতুমির।
৩১. বাঁশের কেল্লা কেন নিমার্ণ করা হয়? উ:ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে।
