মো. কামরুল হাসান
সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা
চন্দ্রবিন্দু ( ঁ)- এর ব্যবহার
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে।
খ
খাঁই- [স. আকাঙ্ক্ষা>] বি. লোভ, অনৈতিক আকাঙ্ক্ষা; দাবি, চাহিদা, demand।
খাই- [বা.] ক্রিবি. আহার করি, ভক্ষণ করি। বি. আহার।
খাই- [স. খাতি>] বি. গর্ত, খাত; দুর্গের চারদিকের খাত, পরিখা; গভীরতা।
খাঁড়া- [স. খড়গ>] বি. অসি, খড়গ।
খাড়া- [স. স্থির>] বিণ. সোজা, স্থির, দণ্ডায়মান; পুরোপুরি বা একটানা; লম্বভাবে অবস্থিত; অবশ্য প্রতিপাল্য; সর্বদা প্রস্তুত।
খাঁড়ি- [স. অখণ্ড>] বিণ. গোটা, আস্ত।
খাড়ি- [দেশি.] বি. সমুদ্র থেকে স্থলভাগে প্রবিষ্ট ক্ষীণ জলধারা; নদী বা খালের সংকীর্ণ অংশ; নদীর মোহনা।
খাঁদা- [দেশি.] বিণ. বোঁচা, থ্যাবড়া, চ্যাপটা।
খাদা- [দেশি.] বি. জমির পরিমাপ বিশেষ; প্রায় ১৬ বিঘা; গর্ত, খাদ; পাথর বা কাঠের তৈরি গামলাজাতীয় পাত্র।
খুঁট- [স. কোটি>] বি. ধুঁতি বা শাড়ির প্রান্তভাগ; সুতার প্রান্তভাগ।
খুট- [ধন্যা.] অব্য. বি. কাঠ, লোহা প্রভৃতি ঠোকাঠুকির অনুকার শব্দ।
খুঁড়া- [স. খঞ্জ>] ক্রিবি. খনন করা; ঠোকা, কোটা; ঈর্ষান্বিত হওয়া; প্রশংসাচ্ছলে কারো নিন্দা করা।
খুড়া- [দেশি.] বি. পিতার ছোটো ভাই, কাকা, চাচা, পিতৃব্য।
খোঁজা-[বা.] ক্রিবি. অন্বেষণ করা।
খোজা- [ফা.] বিণ. নপুংসক। বি. পৌরুষহীন ব্যক্তি।
গ
গাঁ- [স. গ্রাম>] বি. গ্রাম।
গা- [স. গাত্র>] বি. শরীর, দেহ, গাত্র; বস্তুর পৃষ্ঠদেশ; বহিরাবরণ; গরজ; অনুভূতি।
গা- [স. গান্ধার>] বি. স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধার, গান্ধারের সংকেত।
গা- [স. গৈ>] অনুক্রি. (তুচ্ছার্থে) গাইবার অনুরোধ।
গা- [স. অঘো>] অব্য. (কে গা) সম্বোধনসূচক শব্দ।
গাঁই- [স. গ্রামী>] বি. ব্রাহ্মণদের শ্রেণিবিভাগ বিশেষ।
গাই- [স. গবী>] বি. গাভি।
গাই- [বা.] ক্রিবি. (উত্তম পুরুষে) গাহি, গান করি।
গাঁজন- [বা.] বি. পচন; গেঁজে ওঠা ফেনা,
