চরভদ্রাসনে অবৈধভাবে বালু বিক্রির দায়ে জেল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ডানতীর সংরক্ষণ বাধ ও ড্রেজিং প্রকল্পের বালু অবৈধভাবে বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন বিভিন্ন মেয়াদে জেল ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজারের পাশে সরকারিভাবে বিক্রির জন্য রাখা বালু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

এ সময় বালু পাচার কাজে জড়িত থাকার অপরাধে উক্ত ইউনিয়নের মোতাহার মৃধার ছেলে নজরুল মৃধাকে (৩০) ৩ মাস ও চর হাজিগঞ্জ বাজারের বাসিন্দা কুদ্দুস ফকিরের ছেলে ট্রলি চালক মো. আসাদ ফকিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারাদণ্ডপ্রাপ্ত নজরুলের ছোট ভাই স্বপন মৃধাকে (২০) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল হতে ব্যবহৃত দুটি খনন যন্ত্র, বালুভর্তি একটি পিকআপভ্যান ও একটি ট্রলি জব্দ করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ