এভিয়েশন খাতের সমস্যা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:০২

দেশের এভিয়েশন খাতের নানা সমস্যা ও করনীয় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-সিএএবি ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি এর মধ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এওএবি প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। 

আরও পড়ুন: আইআইসিসিআই বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা গ্রুপের এমডি

এছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এওএবি এর সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান।

আরও পড়ুন: কানসাই নেরোল্যাক আনলো এ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড

সেমিনারে দেশের এভিয়েশন খাতে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে বিমানবন্দর অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চহারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চ মূল্য, উড্ডয়ন ও অবতরণে জটিলতা, লাইসেন্সিংসহ নানাবিধ বিষয়ে আলোকপাত করা হয়।

সিএএবি চেয়ারম্যান সমস্যাগুলোর সম্ভাব্য দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন।

ইত্তেফাক/এমএএম