জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিটিং মাস্টার’ এরইমধ্যে ৪শ’ পর্ব পার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে নাটকটি থেকে প্রতিদিন প্রচার করা হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, ডা. এজাজুল ইসলাম, নাফিজা জাহান, সালহা খানম নাদিয়া, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, আল মনসুর, ফারুক আহমেদ, শামীমা তুষ্টি, মনিরা মিঠু, আখম হাসান, আরফান আহমেদ, অলিউল হক রুমি প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, পুরান ঢাকার সম্ভ্রান্ত এক পরিবারের কর্তা মোবারক আলী। তিনি বেশ টাকা পয়সার মালিক। তার উত্তরায় ৬ তলা একটা বাড়ি আছে। পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে উত্তরার বাড়িতে ওঠেন। মোবারকের দুই মেয়ে, সোনিয়া ও জিনিয়া। সোনিয়ার সঙ্গে মোবারকের আঁড়তের ম্যানেজার শাহাজাদার সম্পর্ক হয়। সেই সম্পর্ক জানাজানি হলে মোবারক শাহাজাদাকে বরখাস্ত করে। নাটকটি আরটিভিতে প্রচার হবে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে।
